দেশজুড়ে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি! শিলিগুড়ি রাজপথে দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ৮,মার্চ :: হেসেলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়ি রাজপথে মহিলা তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল। বাঘাযতীন পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়, কেন রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে ?মিছিল থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের এই বিক্ষোভ মিছিলে পা মেলান পাপিয়া ঘোষ, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, বিশিষ্ট নেতৃত্ববৃন্দ ও মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা। কালো শাড়ি পড়ে, মাথায় হাড়ি নিয়ে বিক্ষোভ মিছিলে সামিল হন দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =