অবৈধ গ্যাস কারবারের বিরুদ্ধে অভিযানে বনগাঁ পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বনগাঁ :: বুধবার ১১,মার্চ :: অবৈধ গ্যাস কারবারের বিরুদ্ধে অভিযান বনগাঁ পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও গোপালনগর থানার  সহযোগিতায় । আজ সকালে গোপালনগর থানাধীন চালকিতে বিশু শেখের বাড়িতে অভিযান চালানো হয় ।সেখান থেকে আঠারোটি গ্যাস সিলিন্ডার ও অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী সিজ করা হয় যেগুলি অবৈধভাবে গ্যাস ভরার কাজে ব্যবহার করা হতো। বিশু শেখ কে গ্রেফতার করা হয় এভাবেই বনগাঁ পুলিশ জেলা, গোপালনগর থানা অবৈধ গ্যাস কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান চালাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + ten =