মায়ের উপর রাগ করে ১২বছরের সপ্তম শ্রেণীর এক ছাত্রী গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ১২,মার্চ ::

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান   :: বৃহস্পতিবার ১২,মার্চ ::   মা বকাঝকা করায় মায়ের উপর রাগ করে গলায় মায়ের ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো  সপ্তম শ্রেণীর এক নাবালিকা |
মৃত নাবালিকার নাম অঙ্কিতা রায় বয়স ১২ বছর, বর্ধমান শহরের খোশবাগান এলাকায় তার বাড়ি, সে বর্ধমান শহরের হরিসভা হিন্দু গার্লস হাইস্কুলে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করতো,,
অঙ্কিতা রায়ের মা জানান,, অঙ্কিতা খুব রাগী ছিল, কোনো একটি বিষয়ে নিয়ে তার মা তাকে বকাঝকা করে,, পরে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তার মা পাশেই পিসির বাড়িতে যায়,, পিসির বাড়ি থেকে ফিরে এসে দেখেন অঙ্কিতা গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ফ্যানের সাথে ঝুলছে।
তার মায়ের চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজনেরা ছুটে এসে তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 15 =