বিধানসভা ভোটের আগে পাঁচ কেজির উপর বোমার মসলা উদ্ধার গ্ৰেফতার ১জন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পূর্বস্থলী :: বৃহস্পতিবার ১২,মার্চ :: বিধানসভা ভোটের আগে পাঁচ কেজির উপর বোমার মসলা উদ্ধার গ্ৰেফতার ১জন। গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার পুলিশ কয়েকটি প্যাকেটে থাকা বোমার মশলা উদ্ধার করে।ঘটনায় গ্রেপ্তার সাহাবিল শেখ নামে এক ব্যক্তি পূর্বস্থলীর ছাতনি এলাকার সাহাবিল শেখের বাড়ি। জানা গেছে বেনাকর মোড় থেকে অভিযুক্তকে বোমার মশলা সমেত গ্রেপ্তার করা হয়।

তার কাছ থেকে উদ্ধার হয় পাঁচ কেজির উপর বোমার মশলা। অভিযুক্ত বিপুল পরিমাণ বোমার মশলা নিয়ে কোথায় যাচ্ছিল বা তার কি উদ্দেশ্য জানতে তদন্তে পূর্বস্থলী থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 19 =