জাকির আলী :: সংবাদ প্রবাহ :: ডেস্ক নিউজ :: বুধবার ২৬,আগস্ট :: রাসুয়া জেলার ভো তে কোশি নদীর ভয়াল রূপ ও আকস্মিক হড়পার জেরে ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকেই ৩৮৪ জন পর্যটকের কোনো খোঁজ মিলছে না।
নেপাল ট্যুরিজম বোর্ডের প্রকাশিত এক প্রাথমিক তালিকা অনুযায়ী, নিখোঁজদের এই তালিকায় অন্তত ১০৫ জন ভারতীয় রয়েছেন। বুধবার সকালে নদীর জল হঠাৎ স্ফীত হয়ে এই হড়পা নামায় সীমান্ত এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভারতীয় নাগরিক ছাড়াও নিখোঁজদের মধ্যে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, আমেরিকা, মালয়েশিয়া, যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকার নাগরিকরা রয়েছেন। এছাড়া ৩৭ জন ভারতীয় বংশোদ্ভূত প্রবাসী বা এনআরআই ও এই তালিকার অন্তর্ভুক্ত।
ট্রাভেল এজেন্সির রেকর্ড খতিয়ে দেখে জানা গিয়েছে, ‘ট্রেকার্স সোসাইটি’-র ৯২ জন, ‘সম্রাট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর ৭১ জন এবং ‘লিফ হলিডে’-র ৫৫ জন পর্যটক নিখোঁজ রয়েছেন।
এ ছাড়াও ‘হিমালয়ান গ্লেসিয়ার’ এবং অন্যান্য সংস্থার বহু পর্যটকও এই বিপর্যয়ের কবলে পড়েছেন। বুধবার এই হড়পা আঘাত হানার পর থেকেই যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
উদ্ধারকাজে সেনা ও পুলিশ বাহিনীকে নামানো হলেও প্রতিকূল পরিস্থিতি এবং নদীর প্রবল জলস্রোতের কারণে উদ্ধারকারীরা চরম বিপাকে পড়েছেন । বিস্তারিত সংবাদ আসছে …..

