অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দুর্গাপুর ফরিদপুর ব্লকের বনশোল গ্রামে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ২,জুলাই :: বৃহস্পতিবার সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুর ফরিদপুর ব্লকের বনশোল গ্রামে। ঘটনাস্থলে পৌঁছায় লাউ দোহার ফরিদপুর থানার পুলিশ।

মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। স্থানীয় বাসিন্দা কালীচরণ মাঝি জানান, তাদের গ্রামের বনশোলে একটি কুঁয়ো থেকে বৃহস্পতিবার সকালে পাড়ার লোকে জল নিতে গেলে ঘটনাটি সামনে আসে।

কুয়োর জলে ভাসতে দেখা যায় এক ব্যক্তির মৃতদেহ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় লাউদোহার ফরিদপুর থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দারা জানান যে মৃত দেহটি কুয়ো থেকে উদ্ধার হয় সেটি এই এলাকা বা আশেপাশের কেউ নয় এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কেননা ওই ব্যক্তিটি এলাকার মানুষের কাছে অচেনা। প্রশ্ন উঠছে তবে কোথা থেকে কিভাবে কুয়োর মধ্যে এই ব্যক্তিটি এলো ?

আর সেখান থেকেই তার দেহ উদ্ধার হল এর পিছনে কি কারণ রয়েছে ? সমস্ত ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। সব ঘটনা সত্যতা সামনে আসবে ময়নাতদন্তের পর। তবে বৃহস্পতিবার সাত সকালে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − four =