অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে রহস্য দানা বেধেছে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ১৪,মে :: বৃহস্পতিবার সকালে অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে রহস্যের দানা বেধেছে। ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুরের বুলবুলচণ্ডী রেল স্টেশন এলাকায়।

পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশ এবং স্থানীয়দের।

পুলিশ জানিয়েছে, মৃতের বয়স আনুমানিক ৩৫ বছর। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। দেহ বাইরে থাকলেও ঝোপের মধ্যে মাথাটি আটকে ছিল। মৃতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে, দাবি পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − five =