সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ১৪,মে :: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই নড়েচড়ে বসল প্রশাসন। ট্রাফিক আইন ভাঙলে এবার আর পার পাওয়া যাবে না—
এই বার্তা দিতেই মঙ্গলবার শিলিগুড়ির রাস্তায় নামল ট্রাফিক পুলিশ। শহরের যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা রোধে ইস্টার্ন বাইপাস সংলগ্ন বিভিন্ন এলাকায় চলল বিশেষ তল্লাশি অভিযান।
এদিন আশিঘর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে ইস্টার্ন বাইপাস ও বানেশ্বর মোড় এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। মূলত তিনটি বিষয়ের ওপর কড়া নজরদারি চালায় পুলিশ:
হেলমেটবিহীন বাইক চালক।
লাইসেন্স ও গাড়ির বৈধ কাগজপত্র পরীক্ষা। সতর্কতা ও সচেতনতা অভিযানের প্রথম দিনে পুলিশ কিছুটা নমনীয় মনোভাব দেখালেও কড়া হুঁশিয়ারি দিয়েছে। এদিন হেলমেট ছাড়া চালকদের আটক করে ট্রাফিক আইনের পাঠ পড়ানো হয়।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রথম দিন সচেতন করার লক্ষ্যে অনেককে সতর্ক করে ছেড়ে দেওয়া হলেও, আগামীতে নিয়ম ভাঙলে ভারী অঙ্কের জরিমানা এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

