অতিবৃষ্টিতে জল উঠলো রাজ্য সড়কে,জল পেরিয়ে চলছে যাতায়াত।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দ্রকোণা :: বৃহস্পতিবার ২,জুলাই :: ঘটনা চন্দ্রকোণার পিংলাসচাতাল এলাকার। পিংলাস চাতালে কালিকাপুর-কেশুরগেড়িয়া ভায়া ঝাঁকরা রাজ্যসড়কের উপর বইছে বৃষ্টির জল। হাঁটু সমান জলের উপর দিয়ে ধীরগতিতে চলাচল করছে যাত্রীবাহী বাস,পণ্যবাহী গাড়ি থেকে মোটরবাইক,সাইকেল।জল পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের।দুদিন একনাগাড়ে বৃষ্টি হয় চন্দ্রকোণা জুড়ে।জলে ডুবেছে খাল বিল,ছোটো নালা গুলি।মাঠ ও খালের জল উপচে রাজ্যসড়কের উপর দিয়ে বইছে ।রাজ্যসড়কে জল উঠতে শুরু করে,জল বেড়ে গিয়েছে।

রাজ্য সড়কে ধীর গতিতে যানবাহন চলাচল করছে পিংলাসচাতালে।যার জেরে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + eight =