অনাস্থা ভোটের জেরে ডাহাপাড়া গ্রাম পঞ্চায়েতে বদল হল উপপ্রধানের পদে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডাহাপাড়া(মুর্শিদাবাদ) :: শনিবার ২৯,আগস্ট :: অনাস্থা ভোটের জেরে ডাহাপাড়া গ্রাম পঞ্চায়েতে বদল হল উপপ্রধানের পদে। প্রিজাইডিং অফিসার মিলন আনসারীর উপস্থিতিতে ধ্বনি ভোটে নতুন উপপ্রধান হিসেবে নির্বাচিত হলেন অমিত সরকার।

নির্বাচনের পর প্রিজাইডিং অফিসারের কাছ থেকে উপপ্রধান নির্বাচিত হওয়ার শংসাপত্র গ্রহণ করেন তিনি। উল্লেখ্য, গত ২৭ জুলাই ডাহাপাড়া গ্রাম পঞ্চায়েতের ১২ জন সদস্য তৎকালীন উপপ্রধান বেদার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিডিওর কাছে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব জমা দেন।

সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গত ১০ আগস্ট বেদার হোসেনকে উপপ্রধানের পদ থেকে অপসারণ করা হয়। এরপরই নতুন উপপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

অবশেষে পুলিশ প্রশাসনের কড়া নজরদারির মধ্যে সম্পন্ন হয় ভোটপর্ব। ধ্বনি ভোটে অমিত সরকার নির্বাচিত হওয়ার পর পঞ্চায়েত সদস্যদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস।

আবির ও ফুলের মালা দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান সদস্যরা। নতুন উপপ্রধানকে ঘিরে পঞ্চায়েত অফিসের নিচে নেমে সাংবাদিকদের মুখোমুখি হন অমিত সরকার ও অন্যান্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + three =