নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ২৯,আগস্ট :: বসিরহাটের ৭ নম্বর ওয়ার্ডের কাছারিপাড়া এলাকার বাসিন্দা ( প্রাক্তন স্কুল শিক্ষক) অনুকূল পোদ্দার ও তার স্ত্রী রেবা পোদ্দার নেপালে বেড়াতে গিয়েছিল । কিন্তু নেপালের দুর্যোগের পর তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না।
অবশেষে তাদের সাথে যোগাযোগ করা গেছে । ফোনে তাদের সাথে কথাও হয়েছে । তারা রীতিমতো চিন্তিত এবং আতঙ্কে আছে । তারা ফোনে জানিয়েছেন যে তাদের অনেক বড় বিপদ কেটে গেছে । তারা যাদের সাথে গিয়েছিল তারা সকলেই ভালো আছেন এবং আগামী রবিবারের তারা বাড়ি ফিরবে ।
আজই তারা সকালে ট্রেনে উঠবেন বলে জানিয়েছেন । যদিও আমাদের রাজ্য সরকার ঘোষণা করেছে এ প্লেনে করে তাদের আনা হবে এবং তাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। ট্রেনে আসুক আর প্লেনে আসো , যাকেই তারা আসুক সুস্থভাবে বাড়িতে ফিরুক এমনটাই কামনা করছে তার প্রতিবেশীরা ।

