অনাস্থা ভোটে অপসারিত নাওয়াদা-যদুপুরের উপপ্রধান রোজি খাতুন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ১২,আগস্ট :: কালিয়াচক-১ ব্লকের নাওয়াদা-যদুপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রোজি খাতুনের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ভোটাভুটিতে গৃহীত হয়েছে। মঙ্গলবার পঞ্চায়েত দফতরে এই অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

নাওয়াদা-যদুপুর গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা ৩০ জন। ভোটাভুটিতে উপপ্রধান রোজি খাতুনের পক্ষে একটি ভোট পড়ে। অন্যদিকে, অনাস্থা প্রস্তাবের বিপক্ষে অর্থাৎ প্রস্তাবের সমর্থনে ১৮ জন সদস্য ভোট দেন। ফলে অনাস্থা প্রস্তাবটি গৃহীত হয় এবং উপপ্রধানের পদ থেকে রোজি খাতুন অপসারিত হন।

এজাজুল হক জানান , রোজি খাতুনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিয়মিত পঞ্চায়েত অফিসে উপস্থিত না থাকা এবং উপপ্রধান হিসেবে দায়িত্ব যথাযথভাবে পালন না করার অভিযোগ উঠেছিল। এই অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয় বলে জানা গিয়েছে।

এদিকে, অনাস্থা ভোটকে কেন্দ্র করে পঞ্চায়েত চত্বরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য কালিয়াচক থানার পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। শান্তিপূর্ণভাবেই ভোটাভুটি সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 10 =