শিলিগুড়িতে যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১১ আগস্ট :: শিলিগুড়ি: যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দার্জিলিং জেলা যুব কংগ্রেস কমিটির উদ্যোগে আজ শিলিগুড়ির ভেনাস মোড়ে আয়োজিত হয় রক্তদান শিবির। শিবিরে এখনও পর্যন্ত প্রায় ১০০ ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে।

সংগৃহীত রক্ত হোপ অ্যান্ড হিল এবং তরাই লাইনস ক্লাবে পৌঁছে দেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ, কৃষক ও ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা দেন দার্জিলিং জেলা যুব কংগ্রেসের সভাপতি রোহিত তিওয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − seven =