BREAKING NEWS :: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস – প্রতারণার অভিযোগে কোলকাতা থেকে গ্রেপ্তার ক্রিকেটার অভিষেক পোড়েল

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: মগরা :: শুক্রবার ১১ আগস্ট :: প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার ক্রিকেটার অভিষেক পোড়েল। তাঁকে গ্রেপ্তার করে মগরা থানার পুলিশ। জানা গিয়েছে, আগেই গ্রেপ্তারির নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এক ডাক্তারি পড়ুয়া তাঁর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ এনেছিলেন। সেই মামলাতেই গ্রেপ্তার করা হলো বাংলার এই উইকেটকিপার ব্যাটারকে।

হুগলির মগরা থানা এলাকার বাসিন্দা এই মুহূর্তে ভিনরাজ্যে ডাক্তারি পড়ছেন। তিনি চলতি বছরের গত ২৩ জুন হুগলির মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। দীর্ঘ তিন বছর ধরে তাঁর সঙ্গে অভিষেক পোড়েলের সম্পর্ক ছিল।

অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতিতে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে, দু’জনে বিদেশে ঘুরতেও যান। কিন্তু পরে ক্রিকেটার ধীরে ধীরে তাঁর সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন এবং দূরত্ব তৈরি করেন। বছর দেড়েক আগে তাঁদের মধ্যে একবার সমস্যা হলে তা থানা পর্যন্ত গড়ায়। তবে সে সময় অভিযোগ দায়ের হয়নি।

মগরা থানার পুলিশ তদন্ত শুরু করে একাধিকবার ক্রিকেটারের চন্দননগরের বাড়িতে যায় কিন্তু সেখানে তাঁকে পাওয়া যায়নি। এরপর বেশ কিছুদিন পর তরুণী ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট পুলিশকে নির্দেশ দেয় ক্রিকেটারকে গ্রেপ্তার করতে। এরপরই কলকাতা থেকে অভিষেক পোড়েলকে গ্রেপ্তার করে মগরা থানার পুলিশ।

তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (১), ৬৬, ৬৯, ৭৪, ৭৫ (২), ৭৯, ১১৫ (২), ১১৭ (২), ১২৪ (১), ১২৭ (১), ১০৯, ৩০৮ (২), ৩৫১ (২), ৩৫১ (৩), ৩১৬ (২), ৩১৮ (৩), ৬১ (২), ৩ (৫) ধারা ও IT অ্যাক্টের ৬৬E, ৭২ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর চুঁচুড়ার CJM আদালতে পেশ করা হয়।

পুলিশের পক্ষ থেকে তাঁর ১০ দিনের পুলিশ হেপাজত চাওয়া হলেও বিচারক তাঁকে তিনদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =