অন্নপূর্ণার টাকা না পেয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ শতাধিক মহিলা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ২১,আগস্ট :: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ তুলে পুরাতন মালদহ ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেন সাহাপুর ও মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার শতাধিক মহিলা।

পৃথক পৃথকভাবে ব্লক প্রশাসনের কাছে গিয়ে তাঁরা নিজেদের সমস্যার কথা জানান এবং ক্ষোভ প্রকাশ করেন।

অভিযোগ, কারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক মাসের টাকা ঢুকেছে, কিন্তু পরবর্তী মাসের টাকা এখনও পাননি। আবার অনেক মহিলার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার কোনও টাকাই ঢোকেনি বলে দাবি। এর ফলে আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ তাঁদের।

এই সমস্যা নিয়ে সাহাপুর ও মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার একশোরও বেশি মহিলা স্থানীয় ব্লক প্রশাসনের কাছে পৌঁছে ক্ষোভ উগরে দেন। তাঁদের দাবি, প্রকৃত পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত বকেয়া টাকা প্রদান করা হোক।

ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি সমস্যার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 5 =