নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিতাই :: শুক্রবার ২১,আগস্ট :: গোপন সূত্রে খবর পেয়ে সিতাইয়ের সাগরদিঘি সেতু এলাকায় একটি টোটো আটক করে পুলিশ। দিনহাটা দিক থেকে আসা ওই টোটোতে তল্লাশি চালিয়ে ৫০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ‘ESCUF’ উদ্ধার করা হয়।
ঘটনায় ভেতর কামতা এলাকার বাসিন্দা ২৩ বছরের আবু কালামকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় NDPS আইনে নির্দিষ্ট মামলা শুরু করেছে পুলিশ।

