অন্নপূর্ণা ভাণ্ডারের আর্থিক সহায়তা না পাওয়ার অভিযোগে কোচবিহার সদর মহকুমা দপ্তরে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::কোচবিহার :: শুক্রবার ৩,জুলাই :: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা না পাওয়ার অভিযোগ তুলে কোচবিহার সদর মহকুমা দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন একদল সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা পাননি।

তাঁদের অভিযোগ, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বা পরিচিত ব্যক্তিরাই এই প্রকল্পের সুবিধা পেয়েছেন, অথচ বহু প্রকৃত উপভোক্তা বঞ্চিত রয়েছেন।এই অভিযোগের প্রতিবাদে এদিন তাঁরা সদর মহকুমা দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেন এবং প্রশাসনের কাছে বিষয়টি খতিয়ে দেখে সকল যোগ্য উপভোক্তার হাতে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার দাবি জানান।

এ প্রসঙ্গে বিজেপি নেতা বিরাজ বসু বলেন, “যোগ্য সকলেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + one =