নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শুক্রবার ৩,জুলাই :: অভিযোগ রাজ্য সরকারের দেয়া অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এক তারিখে অনেকে পেলেও বেশ কয়েক হাজার মহিলা তারা পায়নি |
অবিলম্বে তাদেরকে টাকা দেয়া হোক এই দাবিতে বসিরহাটের স্বরূপনগর থানার স্বরূপনগর বিডিও অফিসে শতাধিক মহিলা বিক্ষোভ দেখায় ।
তাদের দাবি যারা পাওয়ার অযোগ্য তারা টাকা পেয়েছেন কিন্তু তারা অনলাইন অফলাইন দুই জাগায় ফরম ফিলাপ করার পরেও তাদের একাউন্টে কোন টাকা ঢোকেনি তাই অবিলম্বে টাকা দিতে হবে এই দাবিতে শতাধিক মহিলা স্বরূপনগর বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে

