ভুয়ো পরিচয়ে মন্ত্রী সাংসদ থেকে বিধায়কদের ফোন করার অভিযোগে বালি থানার পুলিশ গ্রেফতার করলো বালির এক যুবককে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালি :: শুক্রবার ৩,জুলাই :: কখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে মন্ত্রীদের ফোন আবার কখনো মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে ফোন। ভুয়ো পরিচয়ে মন্ত্রী সাংসদ থেকে বিধায়কদের ফোন করার অভিযোগে বালি থানার পুলিশ গ্রেফতার করলো বালির এক যুবককে।অভিজিৎ মন্ডল নামে এই যুবকের বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় রয়েছে অভিযোগ। আজ সন্ধ্যায় রাজ্যের কৃষি মন্ত্রী দুধ কুমার মন্ডল কে রাজ্যপাল আর এন রবি নামে পরিচয় দিয়ে ফোন করে। এরপরেই মন্ত্রীর অভিযোগে তদন্ত শুরু করে বীরভূম পুলিশ।

মোবাইল নাম্বার ট্র্যাক করে দেখা যায় বালির লোকেশন। বালি থানার পুলিশ তদন্তে নেমে অভিজিৎ কে গ্রাফতার করে। এর আগে মন্ত্রী অগ্নিমিত্রা পল কে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পরিচয় দিয়ে ফোন করে এই যুবক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 18 =