অবৈধভাবে গরু পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো ৪ জন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধুবুলিয়া :: শুক্রবার ৩১,জুলাই :: অবৈধভাবে গরু পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো চারজন গরু পাচারকারী। বৃহস্পতিবার রাতে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়া থানা এলাকায়।

নদিয়ার ধুবুলিয়া থেকে আসা একটি মেটাডোর গাড়ি করে মুর্শিদাবাদের দিকে অবৈধভাবে গরু নিয়ে যাওয়ার সময় ধুবুলিয়া থানার পুলিশের হাতে ধরা পড়ে গরু বোঝাই গাড়িসহ ৪ জন গুরু পাচারকারী।ধৃতদের মধ্যে তিনজনের বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙা এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে এবং একজনের বাড়ি ধুবুলিয়ার বটতলা এলাকায়। তাঁদের কাছ থেকে মোট ৯টি গরু উদ্ধার করেছে পুলিশ।

অবৈধ গরু পাচারের বিরুদ্ধে কৃষ্ণনগর পুলিশ জেলার জিরো টলারেন্স নীতি অনুযায়ী অভিযান ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে পুলিশ এত সংখ্যক গরু কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল এবং এই চক্রের সাথে কারা কারা জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =