নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ৩১,জুলাই :: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর সম্ভাব্য হামলার ষড়যন্ত্রের অভিযোগে বর্ধমান থেকে হামিম মণ্ডল নামে এক জঙ্গিকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF।
ধৃতকে শুক্রবার বর্ধমান জেলা আদালতে পেশ করে STF ও বর্ধমান থানার পুলিশ।তদন্তকারী সূত্রের দাবি, পাকিস্তানের জইশ ই মোহাম্মদ সংগঠনের সঙ্গে যোগসূত্র পেয়েছে এই জঙ্গির। ধৃতের সঙ্গে জম্মু ও কাশ্মীর ভিত্তিক জঙ্গি নেটওয়ার্কের সম্ভাব্য যোগাযোগের সূত্র মিলেছে।
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হয়নি। তদন্ত চলায় একাধিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
বর্ধমানের রেনেসাঁ উপনগরীর রোহিনী অ্যাপার্টমেন্টে বাসিন্দা ছিলেন এই জঙ্গী।বিধান সভার ভোটের পরেই গত ২থেকে ৩মাস আগ ভাড়া এসেছে ফ্যামিলির পাঁচজন এই অ্যাপার্টমেন্টেই বলে জানান রোহিনী অ্যাপার্টমেন্টের এক বাসিন্দা।
এ টি এস অভিযান চলায় সঙ্গে ছিল এসটিএফ । বৃহস্পতিবার রাতে রেনেসাঁ টাউনশিপের জিম সেন্টার থেকেই এই যৌথ অভিযান গ্রেফতার করে হামিম মন্ডলকে। স্থানীয়রা বলছে শান্ত স্বভাবের ছিল। বাইরের কেউ যে আসা-যাওয়া করত তাও তারা দেখেননি। তবে সকলেই আতঙ্কিত।
বাসিন্দারা বলছেন খাগড়াগর কান্ডের পর আবার বর্ধমানে জঙ্গির হদিস, এটা আতঙ্কের ব্যাপার । যারা ভাড়া দিচ্ছে তাদের তথ্য যাচাই করে ভাড়া দেওয়া উচিত । খাগড়াগর কান্ডের পর আবারও জঙ্গির হদিস বর্ধমানে বলে জানান রেনেসাঁর বাসিন্দারা। বাড়ি ভাড়া নিয়ে জঙ্গী কার্যকলাপ চালাতো বলে জানান বাসিন্দারা।
ধৃতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে তল্লাশি চালানোর সময় গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে তদন্তকারী সূত্রের দাবি। সেই সূত্র ধরেই তদন্ত আরও জোরদার করেছে STF।
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, ধৃতের মোবাইল ফোন থেকে শুভেন্দু অধিকারীর কনভয়, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি এবং চলাফেরা সংক্রান্ত একাধিক তথ্য উদ্ধার হয়েছে।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বেশ কিছুদিন ধরেই মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা হতে পারে।
পাশাপাশি ধৃতের সঙ্গে জম্মু ও কাশ্মীরের একটি জঙ্গি গোষ্ঠীর সম্ভাব্য যোগাযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই দাবিগুলি এখনও তদন্তাধীন এবং পুলিশ আনুষ্ঠানিক ভাবে তা নিশ্চিত করেনি।

