নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: শনিবার ১১,জুলাই :: অবৈধ মদ গাঁজা সহ নেশাদ দ্রব্যের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান চলছে।
শুক্রবার মাথাভাঙ্গা থানার অন্তর্গত নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ির ওসি অজয়ের আয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিশিগঞ্জ এলাকায় বিভিন্ন দোকানে হানা দিয়ে বেশ কিছু অবৈধ দেশী এবং বিদেশি মদ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে আনুমানিক নয় থেকে ১০ লিটার বেশি-বিদেশি অবৈধ মদ উদ্ধার করা করেছে। সেই সাথে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে মাথাভাঙ্গা মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে আরো জানা গেছে, অভিযান চলাকালীন বেশ কিছু অবৈধ মদ কারবারীরা খবর পেয়ে মদ সরিয়ে ফেলে এবং দোকান থেকে পালিয়ে যায়।
কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অবৈধ মদ গাঁজা ও নেশাজাতীয় আফিম গ্রাম সুগার এর বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে। আগামী দিনে ধারাবাহিকভাবে এই অভিযান চলবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

