অবৈধ লরি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ৩১,জুলাই ::জাতীয় সড়কের জমি দখল করে অবৈধভাবে লরি পার্কিংয়ের অভিযোগে পুরাতন মালদার মিশন রোড এলাকায় বিশেষ অভিযান চালাল ট্রাফিক পুলিশ।

বৃহস্পতিবার অভিযান চালিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একাধিক লরির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং জরিমানা করা হয়।

অভিযানের পাশাপাশি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মাইকিং করে চালকদের সতর্ক করা হয়। জানানো হয়, ১২ নম্বর জাতীয় সড়কের উপর বা রাস্তা দখল করে কোনও গাড়ি রাখা যাবে না। ভবিষ্যতে কেউ এই নিয়ম লঙ্ঘন করলে তার বিরুদ্ধে মোটরযান আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাফিক পুলিশের দাবি, জাতীয় সড়কে যানজট কমানো, নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করা এবং দুর্ঘটনা এড়াতেই এই বিশেষ অভিযান চালানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =