অভয়ার মায়ের প্রচারসঙ্গী কর্মব্যস্ত চিকিৎসক মামার অভিযোগের ৪৮ ঘণ্টার মধ্যেই উদ্ধার নাবালিকা, গ্রেপ্তার এক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঠাকুরনগর :: মঙ্গলবার ২১,এপ্রিল :: চলতি মাসের ১৬ তারিখ ঠাকুরনগর এলাকা থেকে বছর ১৫-এর নবম শ্রেণীর ছাত্রী এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়, ঘটনার দিন গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে নিখোঁজ নাবালিকার পরিবারের তরফ থেকে।

পরবর্তীতে নিখোঁজ নাবালিকার মামা তাপস প্রামানিক পেশায় চিকিৎসক সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়ে গুরুতর অভিযোগ তোলে। বলেন, আমি আরজিকরে কর্মরত অভয়া কান্ডের সময় প্রতিবাদী মুখ ছিলাম |আমি এবং বর্তমানে আমি বিজেপির হয়ে অভয়ার মার সাথে প্রচারে রয়েছি যে কারণে আমার ভাগ্নি নিখোঁজ হয়ে থাকতে পারে। জানানোর পরেও পুলিশ এলাকার সিসিটিভি চেক করছে না বা কোনরকম স্টেপ নিচ্ছে না।

পরবর্তীতে গাইঘাটা থানার পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করেন বনগাঁ পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত জানান, অভিযোগ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিম মেদিনীপুরের কেশপুর কুশটিকরী থেকে উদ্ধার করা হয়েছে ওই নাবালিকাকে।

পাশাপাশি সুভাষ দলুই নামে ২৪ বছরের এক যুবককে কেশপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গাইঘাটা থানার আইসি শুভাশিস দত্তের নির্দেশে তদন্তে নেমে পড়েন এলএসআই প্রিয়াংকা মন্ডল।

তিনি আরো জানান, নাবালিকা সাথে অভিযুক্ত যুবকের সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় এবং সেখান থেকেই সম্পর্কে জড়িয়ে যায় দুজনে। পরবর্তীতে পুলিশ নাবালিকা মেয়েকে উদ্ধার করে সিডব্লিউসি-র মাধ্যমে চাইল্ড লাইনের মাধ্যমে পাঠায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 16 =