সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: মঙ্গলবার ২১,এপ্রিল :: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি।
এবার তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ককে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল নেতা তথা দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস পার্থী উদয়ন গুহ ।
তাকে গ্রেফতার করা হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন । ইতিমধ্যে তিনি দিনহাটা মহকুমা শাসকের সাথ দেখা করেন । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করেছেন ।
উদয়ন গুহ অভিযোগ করেন যে, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় এজেন্সিগুলি পরিকল্পিতভাবে শাসক দলের নেতা-কর্মীদের মনোবল ভাঙতে এই পদক্ষেপ নিচ্ছে।
তৃণমূল নেতা উদয়ন গুহের দাবি অনুযায়ী, একটি ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত ‘ট্রাবল মেকারস’ তালিকায় তৃণমূলের ১০ জন বিধায়কের নাম রয়েছে। এই তালিকায় কোচবিহার থেকে পরেশ অধিকারী এবং উদয়ন গুহর নাম থাকায় জেলা রাজনীতিতে শোরগোল পড়েছে।
ভোটের দিন বা তার আগে তৃণমূলের সক্রিয় বিধায়কদের গৃহবন্দি বা গ্রেফতার করে এলাকা থেকে দূরে রাখার ছক কষা হচ্ছে। বিধায়করা যাতে সাধারণ কর্মী ও ভোটারদের সাথে দেখা করতে না পারেন, সেই উদ্দেশ্যেই এই তালিকা তৈরি করা হয়েছে বলে তাঁর দাবি।
এই তালিকার বিরুদ্ধে এবং সম্ভাব্য গ্রেফতারি এড়াতে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে।এছাড়াও এদিন দেখা যায় উদয়ন গুহ এই আশঙ্কায় দিনহাটা মহকুমা শাসক করণে মহকুমাশাসক এর সঙ্গে দেখা করেন।
উদয়ন গুহ বলেন, এটা করার কারণ হচ্ছে যাতে নির্বাচনের দিন আমরা ঘোরাফেরা না করতে পারি । কর্মীদের কাছে পৌঁছাতে না পারি । এর জন্য আমাকে গ্রেফতার করতে পারে ।
এই হচ্ছে বর্তমান নির্বাচন কমিশন। তাই সংবাদমাধ্যমের মধ্যে দিয়ে জনগণ কে বলতে চাই যদি এই ধরনের কোন ঘটনা ঘটে ।
আমকে গ্রেফতার করে । তাহলে সারা জেলার মানুষ যাতে ভোটের মেশিনের মধ্যে দিয়ে এর বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করে ।

