অভিষেক ব্যানার্জি তোলাবাজ, তার ঔদ্ধত্ত্ব যেন লাটসাহেব, বাকি সবাই চাকর বাকর – প্রাক্তন বিধায়ক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাদুড়িয়া :: শুক্রবার ২২,মে :: অভিষেক ব্যানার্জি তোলাবাজ, তার ঔদ্ধত্ত্ব যেন লাটসাহেব, বাকি সবাই চাকর বাকর। তৃণমূলের সম্পূর্ণভাবে বিসর্জন হয়ে গেছে। তৃণমূল আর কখনো ফিরবে না, তৃণমূলের নাম, নিশানা কিছুই থাকবে না।

জালিয়াতি, চিটিংবাজী, তোলাবাজির উপরে এই দল চলছিল। মমতা ব্যানার্জি মাথা ফাটিয়ে যে দল তৈরি করেছিল সেই দল তার ভাইপো ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল। প্রকাশ্য সভামঞ্চ থেকে বিস্ফোরক বাদুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম।

বাদুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম আরো বলেন- অভিষেক ব্যানার্জি তোলাবাজ, তার ঔদ্ধত্ত্ব যেন লাটসাহেব বাকি সবাই চাকর বাকর। তৃণমূল দল আর থাকবে না। তৃণমূলের বর্তমান এমএলএ এমপিরা অভিষেক ব্যানার্জি তোলাবাজের বিরুদ্ধে প্রতিবাদ করছে।

অভিষেক তোলাবাজ,পয়সা ছাড়া কিছু চেনে না । ওকে যারা টাকা দিতে পেরেছে তারাই নেতা হয়েছে। অভিষেকের এত সম্পত্তি কোথা থেকে এলো? কি করতেন উনি? বাংলার মানুষের মুখের রক্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাহাড় পরিমান অর্থ জোগাড় করেছে ।

অভিষেক ,এর বিচার হবে অভিষেক রেহাই পাবে না। আমি তৃণমূলে বিধায়ক থাকার সময় দেখেছি, পঞ্চায়েত ভোটে ছাপ্পা, পঞ্চায়েত লুট, তোলাবাজি,টিকিট বিক্রি, মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া, সেদিনই আমি বুঝেছিলাম অভিষেকের নেতৃত্বে এই দল আর থাকবে না, তৃনমূল বাংলা থেকে মুছে যাবে।

পঞ্চায়েত ভোটে টিকিটের জন্য আমি টাকা দিতে পারিনি বলে আমার বুথের টিকিটটা পর্যন্ত দেওয়া হয়নি। সবাই এখন ঘরে ঢুকে গেছে কেউ এখন বেরোচ্ছে না । বাদুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিমের মন্তব্যকে সমর্থন করেছে রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =