রুদ্রনগরে পূর্ত দপ্তরের বাংলো থেকে ত্রাণ সামগ্রী উদ্ধার – তুঙ্গে বিজেপি/তৃণমূল রাজনৈতিক তরজা

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: শুক্রবার ২২,মে ::

(সংবাদ প্রবাহের একটি অন্তর্তদন্ত করছেন আমাদের সাংবাদিক সুদেষ্ণা মন্ডলআজ প্রথম কিস্তি – উদ্ধার কোটি কোটি টাকার ত্রান   সামগ্রী  )

দক্ষিণ ২৪ পরগনার রুদ্রনগরে একটি পিডব্লিউডি বাংলো থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল প্রচুর পরিমাণ ত্রিপল, শীতবস্ত্র ও বিভিন্ন ধরনের পোশাক।

ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন বিজেপি শাসকদলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে, অন্যদিকে তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

বিধানসভা নির্বাচনের পর দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক আবহে এই ঘটনাকে ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুদ্রনগরের একটি সরকারি পূর্ত দপ্তরের বাংলোতে দীর্ঘদিন ধরে সরকারি ত্রাণ সামগ্রী গোপনে মজুত রাখা হয়েছে— এমন অভিযোগ সামনে আসে স্থানীয়দের একাংশের কাছ থেকে।

এরপর বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি অনুযায়ী, এলাকার সাধারণ মানুষের কাছ থেকে খবর পেয়ে দলীয় কর্মীরা ঘটনাস্থলে যান।

পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বাংলোর ভেতরে প্রবেশ করা হলে বিপুল পরিমাণ ত্রিপল ও জামাকাপড় দেখতে পাওয়া যায়।

বিজেপি নেতৃত্বের অভিযোগ, সরকারি ত্রাণ সাধারণ মানুষের মধ্যে বণ্টন না করে দীর্ঘদিন ধরে একটি সরকারি বাংলোয় লুকিয়ে রাখা হয়েছিল। তাদের দাবি, এর পেছনে শাসকদলের স্থানীয় প্রভাবশালীদের প্রত্যক্ষ মদত রয়েছে।

বিজেপির এক স্থানীয় নেতা বলেন, “দীর্ঘদিন ধরে এই বাংলোকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়ম চলছিল। সাধারণ মানুষ ভয় ও আতঙ্কে এতদিন মুখ খুলতে পারেননি।

পরবর্তী কিস্তি আগামীকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + thirteen =