নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাঁসখালী :: সোমবার ৩,আগস্ট :: শ্রাবণের তৃতীয় সোমবারে যুগলবন্দীর শিবের মাথায় জল ঢালার পরিবর্তে উদ্ধার হল তাদের ঝুলন্ত মৃতদেহ। ঘটনাটি নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হাঁসখালীর পিপুলবেড়িয়া বৈষ্ণবঘাটা এলাকায় ।
পরিবার সূত্রে জানা গেছে গাজনা পঞ্চায়েত এলাকায় পেপুল বেড়িয়া বৈষ্ণবঘাটা যুবক প্রকাস বিশ্বাস পেশায় পেট্রোল পাম্পের কর্মচারী। ছমাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহেরপুরের বাসিন্দা বর্ণালী বিশ্বাসের সাথে। পরিবার সূত্রে জানা যায়,সোমবার সকালবেলায় ঘুম থেকে উঠেছিল প্রকাশ ও বর্ণালী।
বিয়ের পর এই প্রথম শ্রাবণ মাসে তাদের জল ঢালার কথা ছিল শিবনিবাসের শিব মন্দিরে। তারপরেই পরিবারের লোকজন তারা খবর পান তাদের ছোট ছেলে ও বৌমা, গলায় দড়ি দিয়ে নিজেদের ঘরে আত্মঘাতী হয়েছে । সঙ্গে সঙ্গে মা ও বাবা তারা ছুটে আসেন । এরপর হাসখালি থানায় খবর দেওয়া হয়।
পাশাপাশি বর্ণালী বিশ্বাসের তাহেরপুরের বাড়িতেও খবর দেওয়া হয়। এরপর পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশ মর্গে পাঠায় । প্রকাশের দাদু ভবেশ বিশ্বাস বলেন, তারা শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শিবনিবাসে শিব মন্দিরে তারা জল ঢালতে যাবেন।
প্রকাশের মাসের মাইনে এখনো না আসায় স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য হয়। হয়তো তার জন্যেই উভয়েই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে ।
স্থানীয় বাসিন্দা থেকে সকলেই জানিয়েছেন প্রকাশ ছেলে হিসেবে খুব ভালো। কিন্তু এমন কাজ কেন করল সেটা ভেবে পাচ্ছে না কেউই। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় সকলেই শোকাহত।

