পরীক্ষা চলাকালীন দিনহাটার দিনহাটা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রের মৃত্যুতে বাড়ছে রহস্য।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: সোমবার ৩,আগস্ট :: পরীক্ষা চলাকালীন দিনহাটার দিনহাটা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রের মৃত্যুতে বাড়ছে রহস্য। মৃত ওই পড়ুয়ার নাম তন্ময় বর্মন। সে দিনহাটা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পাঠরত।

স্কুল শিক্ষকরা জানাচ্ছেন আজ স্কুলে পরীক্ষা চলছিল আর তন্ময় সেই পরীক্ষা দিতে স্কুলে এসেছিল । পরীক্ষা চলাকালীন হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়লে তাকে তড়িঘড়ি দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।অপরদিকে তন্ময়ের বাড়ির লোক বলছেন সে সম্পূর্ণ সুস্থ অবস্থায় স্কুলে এসেছে। তাহলে ১৩ বছরের এক কিশোর হঠাৎ করে কিভাবে এক মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ল সে নিয়ে বাড়ছে রহস্য।

প্রাথমিকভাবে অনুমানে পরীক্ষা চলাকালীন তন্ময়ের কি হয়েছিল বোঝা যায়নি। তবে ঠিক কি কারণে মৃত্যু সেটা ময়নাতদন্তের রিপোর্ট আসলেই বোঝা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =