অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের উদ্যোগে হবিবপুর ও আইহো বাসস্ট্যান্ডে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদা :: মঙ্গলবার ০১,সেপ্টেম্বর :: ড্রাইভার দিবস উপলক্ষে অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের উদ্যোগে হবিবপুর ও আইহো বাসস্ট্যান্ডে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিন হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস, ট্রাফিক অফিসার এএসআই জয় চৌধুরী ও ট্রাফিক কর্মীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।
আইহো বাসস্ট্যান্ডে বাস, ছোট গাড়ি ও পণ্যবাহী গাড়ির চালকদের পথ নিরাপত্তা নিয়ে সচেতন করা হয়।হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, নির্দিষ্ট গতিসীমা মেনে চলা, মোবাইল ফোন ব্যবহার না করা এবং ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর বার্তা দেওয়া হয়। গাড়ি চালক সহ স্থানীয় বাসিন্দাদের হাতে জল ও বিস্কুটও তুলে দেওয়া হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনা কমাতে চালকদের সচেতনতা অত্যন্ত জরুরি। আগামী দিনেও বিভিন্ন এলাকায় এই ধরনের সচেতনতা কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − fourteen =