আই-প্যাকের প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের পরিবারে ইডির নজর, স্ত্রী ও ভাইকে তলব

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ১৪,এপ্রিল :: রাজনৈতিক কৌশল সংস্থা আই প্যাক এর প্রতিষ্ঠাতা প্রতীক জৈন -এর স্ত্রী ও ভাইকে তলব করল ইডি । আর্থিক লেনদেন ও সম্ভাব্য মানিলন্ডারিং সংক্রান্ত তদন্তের সূত্রেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

ইডি সূত্রে খবর, আই-প্যাকের কিছু আর্থিক লেনদেন এবং একাধিক সংস্থার সঙ্গে অর্থ আদান-প্রদানের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সেই তদন্তের অংশ হিসেবেই প্রতীক জৈনের ঘনিষ্ঠ আত্মীয়দের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

আগামী সপ্তাহেই তাঁদের দিল্লির ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের দাবি। তদন্তকারীদের মতে, একাধিক শেল কোম্পানির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরের অভিযোগ উঠেছে।

এই অর্থের উৎস এবং তার ব্যবহার নিয়েই সন্দেহ দানা বেঁধেছে। ইতিমধ্যেই কিছু নথি ও ব্যাংক লেনদেনের তথ্য সংগ্রহ করেছে ইডি।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে আই-প্যাকের ঘনিষ্ঠ মহল। তাঁদের দাবি, সংস্থার সমস্ত আর্থিক লেনদেন স্বচ্ছ ও আইনসঙ্গত। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই তদন্ত চালানো হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আই-প্যাকের কাজের সম্পর্ক থাকায়, এই তদন্ত ভবিষ্যতে রাজনৈতিক প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে, ইডির তরফে জানানো হয়েছে, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও ব্যক্তিকে তলব করা হতে পারে। সমস্ত তথ্য-প্রমাণ খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =