নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শুক্রবার ২৯,মে :: আবারো পরিতক্ত বাড়ি থেকে প্রচুর সরকারী ত্রিপল ও ত্রাণ সামগ্রী উদ্ধার, গ্রামের মানুষ ধরে ফেলে পুলিশকে খবর দিলে পুলিশ এসে বিপুল পরিমাণে সরকারি ত্রিপল ও ত্রাণ সামগ্রী উদ্ধার ।
ঘটনাটি বসিরহাট ১ নম্বর ব্লকের গোটারা পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকার ঘটনা । এলাকার মানুষের অভিযোগ- এলাকার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য বাপ্পাদিত্য ঘোষ গরিব মানুষের এইসব ত্রিপল ও ত্রাণ সামগ্রী আত্মসাৎ করে রেখেছিল । সরকার পরিবর্তন হওয়ায় চারিদিকে ধরপাকর হচ্ছে ।
তাই সে ভয় পেয়ে তার বাড়িতে যেসব সরকারি ত্রিপল ও ত্রাণ সামগ্রী ছিল সেগুলি বের করে তার নিজস্ব আত্মীয়-স্বজন এবং তার দলের কর্মী সমর্থকদের বাড়ি ও এলাকার নির্জন জায়গায় লোকানোর ব্যবস্থা করছিল।
কিন্তু সেই সময় গ্রামের মানুষ দেখে ফেলায় বাধা দেয়। এবং সেই সময় বাপ্পাদিত্য ঘোষ সহ তার দলের লোকজন ঘটনাস্থল থেকে পালায় । এরপর গ্রামের মানুষ একজোট হয়ে সেই পরিত্যক্ত বাড়ি দরজা খুলে দেখে রাশি রাশি ত্রিপল ও ত্রাণ সামগ্রী ।
এরপর এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং বসিরহাট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী ও ঘটনাস্থলে এসে উপস্থিত হয় । এলাকার মানুষ সঠিক তদন্ত করে উপযুক্ত দোষী অর্থাৎ বাপ্পাদিত্য ঘোষের উপযুক্ত শাস্তির দাবি করছে ।

