নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: শনিবার ২৩,মে :: সন্দেশখালীর নবাদ কাঠি এলাকার রায়মঙ্গল নদীর ১০০ ফুট নদীর বাঁধ হঠাৎই ধসে যায় । যখন তখন এই ১০০ ফুট বাঁধ ভেঙে নদীতে চলে যেতে পারে । যার ফলে বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হওয়ার আশঙ্কা ।
বিগত সরকারের গাফিলতির জন্যেই নদীর বাঁধের এই অবস্থা বলে দাবি এলাকার মানুষের ।
পাশাপাশি এলাকার মানুষ দাবি করছে নতুন সরকার যেন এইসব এলাকায় পাকা বাঁধ নির্মাণ করে ।

