নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভুতনি (মালদহ) :: শুক্রবার ১৮,সেপ্টেম্বর :: বন্যা দুর্গত ভূতনিতে অসহায় পরিস্থিতি মানুষের ।ত্রাণ পৌছলেই ত্রাণ সংগ্রহ করতে হামলে পড়ছে অসহায় ক্ষুধার্ত বন্যা দুর্গতরা।
গতকাল ত্রাণের হাহাকারের ছবি দেখেছেন সকলে,এবারে কার্যত ত্রাণ লুঠ ভুতনিতে।মালদার মানিকচকের বন্যা কবলিত ভূতনীতে ত্রাণ নিয়ে লুটপাট।
দুই নৌকা বোঝাই সরকারি ত্রাণের মধ্যে এক নৌকার ত্রাণ লুঠপাট করে নিয়ে গেলেন ভুতনীর উত্তর চন্ডীপুর এলাকার বন্যা দুর্গতরা। ত্রাণ লুঠের এমনই দৃশ্য বৃহস্পতিবার নজরে এল ভূতনীর উত্তর চন্ডীপুরের সাহেবটোলার বন্যা কবলিত মোহরিল মোড় এলাকায়।
জানা গেছে, এদিন মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে ভূতনীর উত্তর চন্ডীপুরের সাহেবরাম টোলা এবং মোহরিল মোড় এলাকার বন্যা দুর্গতদের জন্য দুই নৌকা বোঝাই করে ত্রাণ সামগ্রী পাঠানো হয়। ত্রাণ নিয়ে যান জেলা প্রশাসনিক আধিকারিক সহ মানিকচকের বিধায়ক গৌর চন্দ্র মন্ডল।
তারা প্রথমে সাহেবরাম টোলায় যথারীতি ত্রাণ সামগ্রী বিতরণ করেন। কিন্তু মোহরিল মোড় এলাকায় ত্রাণ নিয়ে যেতেই দুর্গতরা কার্যত হুমড়ি খেয়ে পড়েন।

