নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গোঘাট :: সোমবার ২৭,এপ্রিল :: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যাওয়ার পথে আক্রান্ত হলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ ।
হুগলির গোঘাটে তাঁর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। হামলার জন্য সরাসরি বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন সাংসদ ।
আহত সাংসদকে নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে তাঁকে দেখতে গেলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
সাংসদ মিতালি বাগ নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাইভ করে ভাঙচুর হওয়া গাড়ির দৃশ্য দেখান। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন,
“দেখুন কী ভাবে বিজেপির দুষ্কৃতীরা আমার গাড়ির ওপর হামলা চালিয়েছে। আমার সারা শরীরে কাচের টুকরো ঢুকে গিয়েছে। ওরা আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল।”

