চন্দননগরের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ সমর্থনে রোড শো করলেন কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: গোঘাট :: সোমবার ২৭,এপ্রিল :: হাতে গোনা নির্বাচনে আর কয়েকটা দিন তার আগেই প্রচারে শেষ লগ্নে আজ দুপুরে চন্দননগরের বাগবাজার মোড় থেকে গঞ্জ বাজার পর্যন্ত দীপাঞ্জন গুহর সমর্থনে রোড শো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

গাড়ির উপর থেকে গোলাপ ফুল ছড়িয়ে চন্দননগরের মানুষদের স্বাগত জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেখতে রাস্তার দু’ধারে সাধারণ মানুষের পাশাপাশি বিজেপির কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতন।

রোড শো চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন আগামী চার তারিখ তৃণমূলকে উল্টো করে ঝুলিয়ে রেখে দেওয়া হবে। এবার বিজেপি সরকার ক্ষমতায় আসতে চলেছে তৃণমূলের বিদায় ঘন্টা বেজে উঠে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − two =