জাকির আলী :: সংবাদ প্রবাহ ::আরামবাগ :: সোমবার ৩,আগস্ট :: গুলিবিদ্ধ বিজেপি কর্মী সুজন গড়াইয়ের অভিযোগ, এ দিন ডোঙ্গল থেকে তিনি বাড়ি ফিরছিলেন। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি ।
বাড়ি ফেরার পথে আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। এখানকার বিজেপির স্থানীয় নেতা সরোজ তাঁর দলবল নিয়ে তাঁর দিকে তেড়ে আসে বলে অভিযোগ। তখনই ওরা গুলি চালায়। অন্ধকার থাকায় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু পরের গুলিটা সুজনের পায়ে লাগে। হাঁটুর কাছেও একটি গুলি লাগে। তিনি আর উঠতে পারেননি।
গুলির ঘায়ে গুরুতর জখম হন তিনি। মাটিতেই লুটিয়ে পড়েন। এর পরে আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে আহত বিজেপি কর্মীকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ দিন রাতেই বিজেপির ওই অঞ্চলের কনভেনার সরোজ লাগা গ্রেপ্তার হয়।
জেলা সভাপতি কার্তিক দত্ত দাবি করেন, তাঁদের যুব মোর্চার কর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন সরোজ ও তার দলবল। তাঁর দাবি, সরোজ লাগা বিজেপির কর্মীই নয়। এক সময়ে বোমা তৈরি করতে গিয়ে তার হাত উড়ে গিয়েছিল। এরা কেউই বিজেপির সঙ্গে যুক্ত নয়, সবাই দুষ্কৃতী।

