জাকির আলী :: সংবাদ প্রবাহ :: হুগলি :: বৃহস্পতিবার ১০,সেপ্টেম্বর :: আরামবাগ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সার কালোবাজারি, অতিরিক্ত মূল্য গ্রহণ এবং অবৈধ মজুতদারী রুখতে প্রশাসনের তরফ থেকে সরকারি অভিযান চালানো হচ্ছে।
কৃষি দপ্তর ও স্থানীয় মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে বিভিন্ন সারের দোকানে সারপ্রাইজ ভিজিট ও তল্লাশি অভিযান চালানো হয়ে থাকে যাতে চাষিরা সঠিক মূল্যে এবং কোনো কৃত্রিম সংকট ছাড়াই প্রয়োজনীয় সার পান।
হুগলির আরামবাগে চাষিদের জন্য বিক্রি হওয়া সারের দোকানগুলিতে হঠাৎ পরিদর্শন চালাল প্রশাসন। সারের মজুত, বিক্রির নথিপত্র, নির্ধারিত মূল্যে সার বিক্রি হচ্ছে কি না এবং চাষিদের কোনওভাবে হয়রানি করা হচ্ছে কি না—সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হয় বলে জানা গেছে।
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, সারের বিক্রিতে কোনওরকম অনিয়ম বা গাফিলতি ধরা পড়লে সংশ্লিষ্ট দোকানদারের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
চাষিদের স্বার্থ রক্ষা এবং সারের কালোবাজারি ও অনিয়ম রুখতেই এই ধরনের আকস্মিক পরিদর্শন বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। এই ধরনের নজরদারি আগামী দিনেও জেলা জুড়েই চলবে বলে জানানো হয়েছে

