বাজ পড়ে প্রাণ গেল এক মহিলার। আহত আরো এক মহিলা।মৃত মহিলার নাম রত্না রায় বয়স ৪২ বছর।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধুপগুড়ি :: বৃহস্পতিবার ১০,সেপ্টেম্বর :: বাজ পড়ে প্রাণ গেল এক মহিলার। আহত আরো এক মহিলা।মৃত মহিলার নাম রত্না রায় বয়স ৪২ বছর। আহত মহিলার নাম অনিতা দেবনাথ।

বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধুপগুড়ির গাদং নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজী পাড়ার গোলাপ মুন্সির মোড় সংলগ্ন এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন মহিলা মাঠে গরুকে জল দিতে যান। এমন সময় প্রচন্ড আওয়াজে বাজ পড়ে।

গলা থেকে পেট পর্যন্ত ক্ষত বিক্ষত হলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন মহিলা। পাশে থাকা এক ব্যক্তি চিৎকার করলে বাড়ির লোক এবং প্রতিবেশীরা ছুটে যায়। মাঠ থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ধুপগুড়ি থানার পুলিশ।দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এদিকে অপর আহত মহিলা অনিতা দেবনাথকে অসুস্থ অবস্থায় প্রথমে তড়িঘড়ি ধুপগুড়ি মহাকুমা হাসপাতালে নিয়ে যায়।

পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মৃত মহিলার বাড়িতে দুই মেয়ে এক ছেলে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলেকে নিয়ে একা থাকেন তিনি। ঘটনায় শোকের ছায়া ধুপগুড়ির গাদং কাজীপাড়ার গোলাপ মুন্সির মোড় সংলগ্ন এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 5 =