নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ৪,আগস্ট :: গত ২ আগস্ট বাঁকুড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি আশা কর্মীদের উদ্দেশে মন্তব্য ও হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। অভিযোগ, সেই ঘটনার জেরে মানসিকভাবে ভেঙে পড়ে এক আশা কর্মীর মৃত্যু হয়।
এই ঘটনার প্রতিবাদে আজ কোচবিহারে সিএমওএইচ (CMOH) অফিসে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা ঘটনার সঙ্গে জড়িত দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি মৃত আশা কর্মীর পরিবারের জন্য ৫০ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার দাবিও তোলা হয়।

