ইটাচুনাতে ডাক্তার হেনস্তার অভিযোগে বিজেপি কর্মী গ্রেপ্তার – বিধায়ক বলছেন ওরা বিজেপি কর্মী নয়

 জাকির আলী :: সংবাদ প্রবাহ :: পাণ্ডুয়া :: বুধবার ৯,সেপ্টেম্বর :: সোমবার গভীর রাতে পাণ্ডুয়ার ইটাচুনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসককে হেনস্থা ও গালিগালাজ করার অভিযোগ ওঠে কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে উত্তাল হয়ে ওঠে ইটাচুনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, কর্তব্যরত চিকিৎসককে হুমকি দেওয়া, স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালানো এবং হাসপাতালের সম্পত্তি নষ্টের চেষ্টার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 5 =