নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সালানপুর :: সোমবার ১৩,জুলাই :: কয়লা খনি থেকে এক যুবতীর পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো সালানপুর থানা এলাকার ইসিএলের বনজেমারী ওসিপি খনিতে। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বনজেমারী ওপেন কাস্ট প্রজেক্টের(ওসিপি)ভেতরের পাথরের খাঞ্জ থেকে একটি পচাগলা দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খনির ভেতর দেহ উদ্ধারের খবর চড়াও হতেই গোটা এলাকায় শোরগোল পড়ে যায়।মানুষ ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন।
এরপর উপস্থিত স্থানীয়দের মধ্যে একজন যুবতীর পরনের পোশাক দেখে তাকে শনাক্ত করেন। জানা গেছে, মৃত যুবতীর নাম পূর্ণিমা বাউরি। তিনি শিবদাসপুরের বাসিন্দা রাবন বাউরির কন্যা। মৃতার আত্মীয় রঘুনাথ বাউরি জানান,পূর্ণিমা মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন।
প্রায় মেয়েটি বাড়ি থেকে না জানিয়ে বেরিয়ে যেতেন, তবে আবার ঠিক সময়ে ফিরেও আসতেন। কিন্তু গত রবিবার বাড়ি থেকে বেরোনোর পর তিনি আর ফিরে আসেননি।
পরিবারের পক্ষ থেকে সালানপুর থানায় একটি নিখোঁজের অভিযোগ করা হয়েছিল এবং চারদিকে খোঁজখবর চালানো হচ্ছিল। অবশেষে আজ সকালে খনি থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এটি দুর্ঘটনাজনিত কারণে খনিতে পড়ে গিয়ে মৃত্যু, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য বা অপরাধমূলক ঘটনা জড়িয়ে রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
খবর পেয়ে সালানপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বেশ কিছুক্ষণের চেষ্টায় খনির গভীর থেকে পচাগলা দেহটি উদ্ধার করে পুলিশ আসসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়

