সাত সকালে হাতির দল, রাজ্য সড়কে – চরম আতঙ্কের পরিবেশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গড়বেতা :: সোমবার ১৩,জুলাই :: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহর সংলগ্ন নয়াবসত এলাকায় এক চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

চন্দ্রকোনা রোড থেকে গোয়ালতোড়গামী ব্যস্ত রাজ্য সড়কের ওপর আচমকাই উঠে আসে ১৫-১৬টি হাতির একটি বিশাল দল।

ব্যস্ত সময়ে হাতির দল রাস্তা পার হতে থাকায় সড়কের দু’পাশে সার দিয়ে দাঁড়িয়ে পড়ে একাধিক যানবাহন। থমকে যায় যান চলাচল। এমন হাতির দল দেখে এলাকায় তীব্র চাঞ্চল্য ও ভীতি ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ্য সড়ক পার হয়ে হাতিগুলি বর্তমানে সংলগ্ন ঘাগড়ার জঙ্গলে প্রবেশ করেছে। এই ঘটনার পর বনদপ্তরের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বনদপ্তর ইতিমধ্যে আশেপাশের এলাকা গুলোতে সতর্কতা জারি করেছে।

সেই সঙ্গে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের উদ্দেশ্যে সাফ বার্তা দেওয়া হয়েছে—কেউ যেন কোনোভাবেই হাতির দলকে উত্যক্ত বা বিরক্ত না করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + ten =