বাংলাদেশ পাচারের আগেই গরু বোঝাই গাড়ি সহ দুই পাচারকারীকে আটক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভীমপুর :: সোমবার ১৩,জুলাই ::বাংলাদেশী পাচারের আগেই গুরু বোঝাই গাড়িসহ আটক দুই পাচারকারী।এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে ভীমপুর থানার পুলিশ অভিযান চালিয়ে গাড়ি ভর্তি গরু ও দুজনকে আটক করে।

সূত্রের খবর, ভীমপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় একটি  টেম্পো  গাড়িতে কিছু গরু নিয়ে ট্যাংরার দিক থেকে বাগবেড়িয়ার দিকে যাচ্ছিল। আগে থেকে ওৎ পেতে ছিল নদিয়ার ভীমপুর থানার পুলিশ। গরু বোঝাই গাড়িটি যাওয়ার সাথে সাথে তল্লাশি জ্বালায় ভীমপুর থানার পুলিশ।তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে বেআইনি কিছু গরু দেখতে পায়। গাড়িতে থাকা গাড়ির চালক এবং খালাসিকে জিজ্ঞাসাবাদ করলে উঠে আসে সমস্ত তথ্য।

গরুগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। তৎক্ষণাৎ ভীমপুর থানার পুলিশ গরুগুলোকে আটক করে এবং দুজনকে গ্রেপ্তার করেছে।

ধৃত দুজনের নাম আনন্দ সাঁতরা বাড়ি ভীমপুর থানার টেংরা গ্রামে আরেকজনের নাম চিরঞ্জিত হালদার বাড়ি ভীমপুর থানার বাগবেড়িয়া গ্রামে।

এই পাচারের সাথে আরো কারা জড়িত আছে এবং কাদের মাধ্যমে এই গরুগুলো পাচার করা হচ্ছিল সে বিষয় খতিয়ে দেখছে ভীমপুর থানার পুলিশ। একই সাথে এর সাথে কোন বড় চক্র জড়িত আছে কিনা তারও তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =