উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রশাসনিক বৈঠকের প্রস্তুতি তুঙ্গে

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১৯,মে :: উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে সকল শিলিগুড়ি সংলগ্ন উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠকের প্রস্তুতি একেবারে তুঙ্গে।জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ বুধবার উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠক করবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে উত্তরকন্যা চত্বরকে সাজিয়ে তোলার কাজ জোরকদমে চলছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি সব ক্ষেত্রেই ব্যস্ততা চোখে পড়ছে।

প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মীরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলেও যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + six =