সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ২০,মে :: উদ্বোধনের আগেই রংয়ের পরিবর্তন ।শিলিগুড়ি মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার শিলিগুড়িতে আসতে চলেছেন শুভেন্দু অধিকারী। এর আগেই নবনির্মিত শিলিগুড়ি বর্ধমান রোডের ফ্লাইওভারের রংয়ের পরিবর্তন করতে দেখা যাচ্ছে।
মুখ্যমন্ত্রীর সকলকে ঘিরে প্রশাসনিক মহলে রয়েছে তৎপরতা। সূত্র অনুযায়ী জানা যায়, বুধবারেই হয়তো মুখ্যমন্ত্রী হাত ধরেই এই নবনির্মিত বর্ধমান রোডের ফ্লাইওভারটির উদ্বোধন হবে। যদিও উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠক করবেন শুভেন্দু।
নবনির্মিত ফ্লাইওভারটির উদ্বোধনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে উৎসুক লক্ষ্য করা যাচ্ছে। বাম আমল থেকেই এই ফ্লাইওভারটি পরিকল্পনা করা হয় পরবর্তীতে তৃণমূলের আমলে তৈরি হয় এই ফ্লাইওভার। এবার বিজেপি সরকারের হাত ধরে ফ্লাইওভারের উদ্বোধন।
ফ্লাইওভারের রং পরিবর্তনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তবে জনসাধারণের মতামত, ফ্লাইওভারটি খুলে গেলে শিলিগুড়ি যানজটের সমস্যা অনেকটাই মিটবে। রং পরিবর্তন হলেও আপত্তি নেই তবে উন্নত শিলিগুড়ি দেখার অপেক্ষায় জনতা

