নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৩০,মে :: এক ব্যক্তির জমি বছরের পর বছর দখল করে রাখার অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। সুরেশ রবিদাস নামে অসহায় সেই ব্যক্তি বর্তমানে pwd এর জায়গায় অস্থায়ী আস্তানা করে দিন চালাচ্ছেন।
মালদার ইংরেজবাজারের নিমাসরাই এলাকার অস্থায়ী বাসিন্দা বিষয়ে লরিচালক সুরেশ রবিদাস বলেন মালদার হবিবপুর থানার মনসাডাঙ্গা এলাকায়, তার একটি পারিবারিক ২৪ কাটা জমি রয়েছে। সেই জমি দখল করে রয়েছে কিছু বছরের পর বছর ধরে।

জমির মালিক সুরেশ রবিদাস
এর আগে সরকারের আমলে বিভিন্ন জায়গায় অভিযোগ জানালেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। হুমকি দিচ্ছে। বাধ্য হয়ে তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। নতুন সরকার এসেছে তার আশা এবার তিনি জমি ফেরত পাবেন।
বিজেপি উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি প্রতাপ সিং বলেন, জেলা প্রশাসনকে বলব যার কাছে সঠিক কাগজপত্র রয়েছে সমস্ত অভিযোগ খতিয়ে দেখে যথাযোগ্য ব্যবস্থা নিতে।

