নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: শনিবার ৪,জুলাই :: নদিয়াতে প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছে। এবার শান্তিপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পুষ্পা দাস এবং তার স্বামী সত্য দাস কে। গোটা এলাকা ঘোরালো বিজেপি সমর্থক এবং এলাকাবাসীরা।
অভিযোগ সরকারি বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে উন্নয়ন প্রকল্পে পক্ষপাতিত্ব করেছেন ওই কাউন্সিলর। এমনকি নিজের নামে একাধিক সরকারি বাড়ী আত্মসাৎ করেছেন।
আরো একাধিক অভিযোগ তুলে এদিন কাউন্সিলর পুষ্পা দাস এবং তার স্বামীকে গোটা এলাকা ঘোরানো হলো এবং কোন কোন রাস্তা খারাপ রয়েছে সেগুলো দেখানো হলো।
এ বিষয়ে এলাকাবাসী এবং বিজেপি সমর্থকদের দাবি, আমরা একাধিকবার বিভিন্ন রাস্তা সহ পরিষেবা নিয়ে তার কাছে এসেছিলাম।
কিন্তু তিনি কোন কিছুতেই কর্ণপাত করেননি। নিজেদের সমর্থকদের বেছে বেছে কাজ এবং পরিষেবা দিয়েছেন এই কাউন্সিলর। এবারে হয় তিনি পদত্যাগ করুন নাহলে অবিলম্বে আমাদের যে যে দাবি রয়েছে সেগুলো পূরণ করুক।
তবে এ বিষয়ে কাউন্সিলর পুষ্পা দাস কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি যথেষ্ট উন্নয়ন করেছি। তবে কিছু কিছু রাস্তা বাকি রয়েছে। আমি চেষ্টা করব আগামী দিনে যত দ্রুত সম্ভব সেই দাবিগুলো পূরণ করার।

