ওদলাবাড়ির কাছে জাতীয় সড়কে ফ্লাইওভার এর অ্যাম্বুলেন্স এবং ইনোভা গাড়ির মুখোমুখি সংঘর্ষ এ গুরুতর আহত হয়েছে দুই চালক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ওদলাবাড়ি :: মঙ্গলবার ১৪,জুলাই :: ওদলাবাড়ির কাছে জাতীয় সড়কে ফ্লাইওভার এর অ্যাম্বুলেন্স এবং ইনোভা গাড়ির মুখোমুখি সংঘর্ষ এ গুরুতর আহত হয়েছে দুই চালক। আহতরা হলেন নন্দন সোনার ৩৫, ডালিমকোট এর বাসিন্দা এবং রামচন্দ্র গাটোয়া (৪৫) মিনগ্লাস চাবাগানের বাসিন্দা।দুজনেই গাড়ির চালক। অ্যাম্বুলেন্সে আর কেউ ছিলো কিনা তা ক্ষতিয়ে দেখছে পুলিশ। স্থানিয়রাই আহতদের উদ্ধার করে প্রথমে ওদলাবাড়ি এবং পড়ে মালবাজার সুপার স্পেশালি হাসপাতালে নিয়ে যায়। দুজনের আঘাত গুরুতর।

মিনগ্লাস চা বাগান এলাকা থেকে একটি এম্বুলেন্স ওদলা বাড়ির দিকে আসছিল অন্যদিকে ওদলাবাড়ি দিক থেকে একটি ইনোভা গাড়ি মালবাজার দিকে যাচ্ছিল ফ্লাইওভারে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এরপরে ফ্লাইওভারের উপরেই দুমড়ে মুছরে যায় দুটো গাড়ি। পুলিশ গাড়ি দুটি উদ্ধার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + seven =