স্বামী ঈশাত্মানন্দজী মহারাজের অনুপ্রেরণায় পুরুলিয়ার গ্রামে ‘স্বামী বিবেকানন্দ ত্রিশূল সেবা’

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পুরুলিয়া :: মঙ্গলবার ১৪,জুলাই :: রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণ সন্ন্যাসী এবং বর্তমানে শিকাগো বিবেকানন্দ বেদান্ত সোসাইটির মিনিস্টার-ইন-চার্জ, পূজনীয় স্বামী ঈশাত্মানন্দজী মহারাজের আশীর্বাদ ও অনুপ্রেরণায়

পুরুলিয়া জেলার বরাবাজার ব্লকের ধেলাতবামু ও গোঁসাইডি গ্রামে শুরু হয়েছে ‘স্বামী বিবেকানন্দ ত্রিশূল সেবা’ নামে মহারাজের এক বিশেষ গ্রামীণ উন্নয়ন প্রকল্প।

এই প্রকল্পের মূল উদ্দেশ্য শুধুমাত্র সাহায্য বা অনুদান প্রদান নয় বরং মানুষকে আত্মনির্ভরশীল করে তোলা, তাদের আত্মসম্মান বৃদ্ধি করা এবং একটি টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তোলা।

‘ত্রিশূল’-এর তিনটি ফলার প্রতীকী ভাবনাকে সামনে রেখে প্রকল্পটি গড়ে উঠেছে অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা এবং স্বাস্থ্য—এই তিনটি স্তম্ভকে কেন্দ্র করে।

প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা স্বামী বিবেকানন্দ ত্রিশূল সেবা ফাউন্ডেশন-এর চেয়ারম্যান অনুপ পান জানান, ভগবান শ্রীরামকৃষ্ণ, শ্রীশ্রীমা সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের জীবনাদর্শে অনুপ্রাণিত হয়ে এবং পূজনীয় স্বামী ঈশাত্মানন্দজী মহারাজের নির্দেশে ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ধেলাতবামু ও গোঁসাইডি গ্রামের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে।

ইতিমধ্যে গ্রামবাসীদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে মাশরুম চাষ, সেলাই প্রশিক্ষণ, ধূপবাতি প্রস্তুত, ছৌ মুখোশ নির্মাণ, বড়ি, পাপড় ও আচার তৈরির মতো বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

প্রশিক্ষণ শেষে উৎপাদিত সামগ্রীর উৎপাদন ও বিপণনের ব্যবস্থাও স্থানীয় যুবক-যুবতীদের মাধ্যমেই পরিচালিত হবে। এর মূল লক্ষ্য গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =